Check Your Result?
Rank List
Have any Query?
Help
Want to Access Dashboard?
Sign In
Student Registration - Step#1/3

HSC Board
HSC Roll
HSC Pass Year
SSC Board
SSC Roll
SSC Pass Year
Enter your HSC and SSC information corrrectly.

ভর্তি বিজ্ঞপ্তি (সপ্তম পর্যায়)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সপ্তম পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী  রবিবার, ১৪/০৬/২০২৬ তারিখ নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী শুরু হবে। ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচী অনুযায়ী  Center of Excellence Building এ স্বশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

র‍্যাঙ্ক তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তির পূর্বে ব্যক্তিগত তথ্য ফরম (SIF) পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য ফরম (SIF) পূরণ করার জন্য ক্লিক করুন https://admission.sust.edu.bd/dashboard/student-info

  • ভর্তির (সাধারণ) সময়সূচীঃ (০৯ঃ৩০ AM - ১১ঃ৩০ AM)

    রিপোর্টিং ইউনিট মেধাক্রম (Rank)
    ০৯ঃ০০ AM A (A1/A2) ৫৫১১ - ৬৫১০
    B (বিজ্ঞান) ৩৮৬ - ৪৪০
    B (মানবিক) ৫০৫ - ৫৪০
    B (বানিজ্য) ১৪৮ - ১৬০
    A ইউনিটে আসন ফাঁকা আছেঃ Forestry and Environmental Science (FES), Geography and Environment (GEE), Oceanography (OCG)
    B ইউনিটে আসন ফাঁকা আছেঃ ১) বিজ্ঞান - Anthropology (ANP), Social Work (SCW) ২) মানবিক - Anthropology (ANP), ৩) বানিজ্য - Bangla (BNG), Sociology (SOC)
    *** বিভিন্ন বিভাগে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে ***
  • কোটায় ভর্তির সময়সূচীঃ (১১ঃ৩০ AM - ০১ঃ০০ PM :: রিপোর্টিং ১১ঃ০০ AM)

    ইউনিট DMA EMA SCMA SPMA TMA OMA
    A1/A2 ১০ - ১৬ ১৯ - ২৭        
    A2 (ARC)     ২ - ২      
    B (Science) ৩ - ৩   ৪, ৭, ১০      
    B (Humanities) ৩ - ৩ ৬ - ৮        
    B (Business)            
    DMA কোটায় (মেধাক্রম অনুযায়ী) উপস্থিত শিক্ষার্থীর শারীরিক প্রতিবন্ধকতা যাচাই শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
    *** ভর্তির সময় অবশ্যই কোটা সংশ্লিষ্ট মূল সার্টিফিকেট নিয়ে আসতে হবে ***
  • র‍্যাঙ্ক তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের জন্য ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনাবলীঃ

    • ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ভর্তির সময়সূচী অনুযায়ী স্বশরীরে শাবিপ্রবি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (Rank) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে।
    • SSC ও HSC পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি সঙ্গে আনবে।
    • ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশ পত্র এবং এক কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।
    • ভর্তির জন্য ফি বাবদ ১৪,৯০০/= টাকা সঙ্গে আনতে হবে।
    • পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
    • একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করা হবে; পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না।

ভর্তি কমিটি SSC ও HSC পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা নেবে বিধায়, প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

ওরিয়েন্টেশন (নবীন বরণ) সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টার ২০২৫-২০২৬ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী  ১৬ জুন ২০২৬, মঙ্গলবার এর পরিবর্তে ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকায়  কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেওয়ার আগে অবশ্যই স্ব-স্ব বিভাগের বিভাগীয় অফিস থেকে  সকাল ০৯ ঘটিকায় 'ওয়েলকাম-কিট' (Welcome-Kit) সংগ্রহ করতে হবে।

SUST Photo Gallery